বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রামপুর ইউপি চেয়ারম্যানের বাবা তাফাজ্জল ইসলাম পাটওয়ারীর ইন্তেকাল : রবিবার বাদ জোহর দাফন

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৪ পিএম
রামপুর ইউপি চেয়ারম্যানের বাবা তাফাজ্জল ইসলাম পাটওয়ারীর ইন্তেকাল : রবিবার বাদ জোহর দাফন
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আল মামুন পাটওয়ারীর বাবা মোঃ তাফাজ্জল ইসলাম পাটওয়ারী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি……… রাজিউন
বার্ধক্যজনিত কারনে শনিবার (২ ডিসেম্বর) রাত সোয়া ১০টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
মৃত্যকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে ও নাতী-নাতনিসহ অসংখ্য বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘদিন যাবত অসুস্থ থাকার পর গত কদিন আগে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি আসলে শনিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবিবার (৩ ডিসেম্বর) বাদ জোহর নিজ ইউনিয়নের দক্ষিণ রামপুর পাটওয়ারী বাড়ির সামনে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হোসাইন আহমেদ দুলাল।
এদিকে ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারীর পিতার মৃত্যুতে উক্ত এলাকায় নেমে আসে এক শোকের ছায়া।
কর্মজীবনে তিনি ঢাকা জাতীয় বাইতুল মোকারম মসজিদে দীর্ঘদিন চাকুরী করেন।
তাফাজ্জল ইসলাম পাটওয়ারীর মৃত্যুতে তাৎক্ষণিক গভীর শোক প্রকাশ করেছেন রামপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, কর্মকর্তা কর্মচারীসহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital