বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রেলওয়ে কিন্ডার গার্ডেনে ব্যাপক আয়োজনে

৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় ও ক্লাশ পাঠি সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৯:৪৯ পিএম
৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় ও ক্লাশ পাঠি সম্পন্ন

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রেলওয়ে কিন্ডার গার্ডেন শিশু বিদ্যালয়ে প্রতিবছরের ন্যায় এ বছরও ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের ২০২৩ সালের বিদায় ও ক্লাশ পাঠি সম্পন্ন হয়েছে।

এ বিদায় উপলক্ষে বিদ্যালয়ে আলোচনা সভা,মিলাদ মাহফিল,দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অত্যান্ত জাঁকজমক পূর্ন পরিবেশে অসংখ্য শিক্ষার্থীদের উপস্থিতির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা পূর্বে প্রবদ্ধ পাঠ করেন,বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী নিদা খান।

আজ রোববার(৩ ডিসেম্বর) দুপুরে শহরের ঐতিহ্যবাহী পালবাজার এলাকার বকুলতলা রোডস্থ রেলওয়ে কিন্ডার গার্ডেন শিশু বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

বিদ্যালয়ের অধ্যক্ষ মাহমুদা খানমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের উপধ্যক্ষ মোসাম্মদ রুবিনা মরিয়মের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক ও বিদ্যালয় উন্নয়ন পরিচালনা কমিটির কার্য্যকরী সভাপতি রোটা: কাজী শাহাদাত।

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,চাঁদপুর প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মোহাম্মদ শওকত আলী,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও দৈনিক চাঁদপুর কন্ঠ পত্রিকার ম্যানেজার সাংবাদিক মোহাম্মদ সেলিম রেজা।

এ সময় অনুষ্ঠানকে প্রানবন্ত করে তুলতে সার্বিক দায়িত্বে পালনে ছিলেন,বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী জনি চন্দ্র দাস,মিসেস নাজমা বেগম ভুঁইয়া, লক্ষী রানি মজুমদার,মোসাম্মদ জয়নব বীনতে সাইফুদ্দিন,নাছিমা আক্তার ও উম্মে কুলসুম মাজিয়া প্রমূখ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দের্শে বিদ্যালয়ের ্অধ্যক্ষ মাহমুদা খানম বলেন,আমরা এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার আলো দান করতে গিয়ে জানপ্রান দিয়ে চেষ্টা করেছি। এবং শিক্ষার্থীদের ভাল মানের লেখাপড়া করাবার জন্য আমাদের চেস্টার কোন কমতি ছিল না। তিনি আরো বলেন,আমার উপদেশ হচ্ছে, লেখা পড়ার পাশাপাশি সভ্যতা,ভদ্রতা,শিষ্ঠাচার শিখতে হবে।

অনেকে লেখাপড়া শিখলেও আদব কায়দা জানেনা। তাদেরকে বলবো পিতা-মাতা ও গুরুজনকে শ্রদ্ধা করার জন্য তা’হলে তোমরা অনেক বড় হয়ে দেশের ও মানব কল্যানে কাজ করতে পারবে।
সবশেষ অতিথি ও সকল শিক্ষার্থীদের নিয়ে একটি মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital