শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভারতের রপ্তানি বন্ধের খবরে চাঁদপুরে পেঁয়াজের দাম দ্বিগুণ

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৯ পিএম
ভারতের রপ্তানি বন্ধের খবরে চাঁদপুরে পেঁয়াজের দাম দ্বিগুণ
চাঁদপুরে ফের অস্থির হয়েছে পেঁয়াজের বাজার। চাহিদার তুলনায় উৎপাদন, আমদানি ও সরবরাহ পর্যাপ্ত থাকলেও ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণায় খুচরা বাজারে কেজিপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে। বৃদ্ধি পাওয়া দামে এক কেজি দেশি পেঁয়াজ কিনতে স্থান বেদে ক্রেতার ১৫০ থেকে ২২০- ২৩০ টাকা খরচ করতে হচ্ছে। শনিবার (৯ ডিসেম্বর) চাঁদপুরের কয়েকটি খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন- ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করলেও বর্তমানে দেশের বাজারে প্রভাব পড়ার কোনো কারণ নেই। দেশে চাহিদার তুলনায় উৎপাদন ও আমদানি পর্যাপ্ত পরিমাণে হয়েছে। পাশাপাশি নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। ফলে এখন দাম বাড়া অযৌক্তিক। তাই তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে অসাধু মহল আবার পেঁয়াজের দাম নিয়ে ভোক্তাকে নাজেহাল করে ফেলবে।
শুক্রবার সন্ধ্যার পর পাল্টে যায় পেঁয়াজের বাজারের দৃশ্য। হঠাৎ করে বেড়ে যায় কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা। রাতে বাজারে খবর নিয়ে জানা গেছে, ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। তবে শনিবার (৯ ডিসেম্বর) দাম বেড়ে দাড়িয়েছে ২০০ টাকার উপরে। এই দাম বাড়ার কারণ হিসেবে খুচরা ব্যবসায়ীরা বলছেন, ভারত পেয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছে।
এমন খবর আসতে না আসতেই পেঁয়াজের দাম বেড়ে গেছে। পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। তাই দ্রুত খুচরা বাজারেও বেড়ে গেছে পেঁয়াজের দাম। কোনো আদেশ নিষেধ নয়, নিজেরাই বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা।
এ বিষয়ে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল প্রিয় চাঁদপুরকে বলেন, রবিবার থেকে পেঁয়াজের বাজারে অভিযান পরিচালনা করা হবে। তবে ব্যবসায়ীরা কি কারনে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করেছেন তা খতিয়ে দেখা হবে। এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড পেঁয়াজ রফতানি বন্ধের নির্দেশনা দিয়েছে। তাতে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রফতানির নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। বৃহস্পতিবার থেকে রফতানি বন্ধ কার্যকর হয়েছে। আর ৩১ মার্চ পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধ থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital