বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিআইপি জালাল আহমেদের শো-ডাউন

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১০:০০ পিএম
ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিআইপি জালাল আহমেদের শো-ডাউন
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর সিআইপি জালাল আহমেদ তার প্রতিক ট্রাক নিয়ে শো-ডাউন করেছেন।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক এর কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতিক গ্রহণ করেন। পরে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে বিশাল শো-ডাউন করে।
এসময় তিনি বলেন, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি গণমানুষের ভোট প্রার্থনা করছি। গত বিশ বছর ধরে মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি। তাদের পাশে থাকার চেষ্টা করেছি। তাদের সুখ ও দু:খ ভাগ করে নেয়ার চেষ্টা করেছি। আশা করছি জনগণ তাদের ভালবাসার উপহার হিসেবে ট্রাক প্রতিকে মূল্যবাণ ভোটটি দিবেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা সাহাবুদ্দিন সাবু, পাবেল পাটওয়ারী, আব্দুল গাফ্ফার সজিব, আকরাম হোসেন রবিন, রাসেল খান টিটু, যুবলীগ নেতা ইসমাইল হোসেন, রুবেল মিজি, মিরন হোসেন মহন, ছাত্রলীগ নেতা মনির হোসেন, সাফায়েত হোসেন, সাহাদাত হোসেন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital