বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডঃ মহসীন খানের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১০:০৮ পিএম
লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডঃ মহসীন খানের গণসংযোগ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর -৩ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডঃ মহসিন খান গতকাল ১৮ নভেম্বর সকাল ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটানিং অফিসারের কাছ থেকে লাঙ্গল প্রতীকের চিঠি আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেন।

এরপর অ্যাডঃ মহসীন খান ষোলঘরস্হ নিজ চেম্বারে জাতীয় পাটি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।

সন্ধ্যায় শহরের বিষ্ণুদী রোড হয়ে শহীদ মফিজ সড়ক, মাঝী বাড়ি এলাকা হয়ে কোড়ালিয়া রোডে গণসংযোগ করেন।

এ সময় লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডঃ মহসীন খান স্হানীয় জনগণের সাথে কুশলাদী বিনিময় করেন এবং আগামী ৭ জানুয়ারী লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

Model Hospital

এসময় তাঁর সাথে জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, জাতীয় যুব সংহতি চাঁদপুর জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা নিঝুম পাটোয়ারী, যুবনেতা হারুন গাজী, কালুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।