বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-২ আসনে পাঁচ প্রার্থীর প্রতিক বরাদ্দ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১০:১৯ পিএম
চাঁদপুর-২ আসনে পাঁচ প্রার্থীর প্রতিক বরাদ্দ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার ১৮ ডিসেম্বর প্রতিক বরাদ্দের দিনে চাঁদপুর-২ আসনে ৫ প্রার্থীর প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতিক পাওয়া ৫ প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম (নৌকা), জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পাটির সভাপতি এমরান হোসেন মিয়া (লাঙ্গল), আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান সিআইপি (ঈগল), বাংলাদেশ সুপ্রিম পাটি (বিএসপি)র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহ মো. মনির হোসেন বেপারি (একতারা), সমাজতান্ত্রিক দল (জাসদ) চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক হাছান আলী শিকদার (মশাল)।

এর আগে ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চাঁদপুর-২ আসনে ৭ জন প্রার্থী তাদের দলীয় মনোনয়নপত্র দাখিল করেন।

৪ঠা ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগের মনোনীত হারিকেন প্রতীকের শাহ আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন এবং ১৭ ডিসেম্বর রবিবার জাকের পার্টির দলীয় মনোনীত গোলাপ ফুল প্রতিকের ওবায়েদ উল্লাহ মোল্লা মনোনয়ন প্রতয়াহার করেন।

Model Hospital

ফলে এই আসনে ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্ধীতা করবেন। উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital