বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে ট্রাক প্রতীক পেলেন স্বতন্ত্র এমপি প্রার্থী রেদওয়ান খান বোরহান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৭ পিএম
চাঁদপুর-৩ আসনে ট্রাক প্রতীক পেলেন স্বতন্ত্র এমপি প্রার্থী রেদওয়ান খান বোরহান
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে ট্রাক প্রতীক পেয়েছেন স্বতন্ত্র এমপি প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী মৎস্য জীবি লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
১৮ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা কামরুল হাসান তার হাতে ট্রাক প্রতীক তুলে দেন।
এসময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ট্রাক প্রতীক নিয়ে বেরিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তাকে অভিনন্দন জানিয়ে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট থেকে শহরের কালীবাড়ি পর্যন্ত আনন্দ শোভাযাত্রা বের করেন। এরপর তিনি চাঁদপুর টাউন হল মার্কেটে তার রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন নিয়ে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, অনেক বাধা-বিপত্তি পেরিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মনোনয়ন প্রত্যাশী থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যারা আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী হবে তারাও আমার দলের লোক। যদি আমরা স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচিত হই তাহলে আওয়ামী লীগের ক্ষতি হবে, না বরং আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা নির্বাচনকে উৎসবমুখর এবং প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। আমি বিশ্বাস করি আগামী ৭জানুয়ারির নির্বাচনে জনগণ গোপন ব্যালটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। যে জনপ্রতিনিধি দেশ এবং জনগণের কল্যাণে কাজ করবে।
তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে দীর্ঘদিন যাবৎ চাঁদপুর ৩ আসনে (সদর হাইমচর) নির্বাচনী এলাকায় মানুষের পাশে থেকে কাজ করেছি। মানুষের সুখে-দুখে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি আগামী ৭জানুয়ার নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital