বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পথসভায়

নৌকা আপনাদের প্রতীক আমার বিশ্বাস আপনারা নৌকা কে বিজয়ী করবেন : মেজর রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ১১:০০ পিএম
নৌকা আপনাদের প্রতীক আমার বিশ্বাস আপনারা নৌকা কে বিজয়ী করবেন : মেজর রফিকুল ইসলাম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, নৌকা স্বাধীনতার প্রতীক, এই প্রতীকের সাথে বাংলাদেশের পতাকা ও মানচিত্র জড়িত। আমি যত বার নৌকা নিয়ে এসেছি আপনারা আমাকে বিজয়ী করেছেন আমি নৌকার সম্মানে কাজ করে যাচ্ছি। আগামীতেও আমার বিশ্বাস আপনারা নৌকা কে বিজয়ী করবেন।
আওয়ামীলীগের কোন লোক নৌকার বাহিরে ভোট দিবে না। সকলের পবিত্র দায়িত্ব নৌকা কে রক্ষা করা। জাতীর পিতার সুযোগ্য কণ্যা ৬ষ্ঠ বারের মত নৌকা প্রতীক আমাকে দিয়েছেন। আমি আপনাদের সাথে থেকে এলাকার উন্নয়নে কাজ করবো।
তিনি বলেন, আমি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি, কাউকেই অন্যায় ভাবে হয়রানি করতে দেই নি। আমি সকলের অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করেছি।
এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি এগুলো সম্ভব হয়েছে আপনাদের সহযোগীতার জন্য। আগামীতেও আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের জন্য আমি জীবনের শেষ দিনটি পর্যন্ত কাজ করে যেতে চাই।
গত ২০ ডিসেম্বর দিনব্যাপী শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ও পশ্চিম ইউনিয়নের বিভিন্ন স্থানে পথ সভায় বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, পৌর মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মামুন আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, সুচিপাড়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ হুমায়ুন কবির ভূঁইয়া, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital