বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর খবর পত্রিকার ১৭ তম পূর্তিতে শাহরাস্তিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৮:৫২ পিএম
চাঁদপুর খবর পত্রিকার ১৭ তম পূর্তিতে শাহরাস্তিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুর থেকে নিয়মিত প্রকাশিত ও বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকা ১৭ বছর পেরিয়ে ১৮ বছর পর্দাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ ডিসেম্বর (বৃহস্পতি বার) সন্ধ্যায় শাহরাস্তি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল।

প্রধান অতিথির বক্তব্যে দিতে গিয়ে তিনি বলেন, জেলার একমাত্র নিয়মিত পত্রিকা চাঁদপুর খবর। সত্যে ও নির্ভীক সাংবাদিকতায় চাঁদপুর খবর পাঠকদের কাছে জনপ্রীয় হয়ে উঠেছে। পত্রিকাটি ১৭ বছর পেরিয়ে ১৮ তম বৎসরে পর্দাপন করেছে, আমি পত্রিকাটির সাফল্যে কামনা করছি। আগামী দিন গুলোতে যেন জনপ্রীয়তার শীর্ষে উঠে জনগণের কথা চিন্তা করে সুখ দুঃখ, সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরেন এই প্রত্যাশা করি।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও চাঁদপুর খবর প্রতিনিধি স্বপন কর্মকার মিঠুনের সভাপতিত্বে ও চাঁদপুর খবরের শাহরাস্তি সিনিয়র স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম পাটোয়ারীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কানির্বাহী কমিটির সদস্য মোঃ ফারুক আহমেদ চৌধুরী, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু, সুচিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, প্রেসক্লাব অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, অনলাইন নিউজ পোর্টাল নেতা মোঃ হানুজ্জামান, প্রভাষক জহিরুল ইসলাম রিপন, হাসান আহম্মদ, শিক্ষক সাইফুল ইসলাম খালিদ, গণমাধ্যম কর্মী রাফিউল হাসান হামজা,জসীম উদ্দিন, আবু মুসা আল শিহাব প্রমুখ।

Model Hospital

অনুষ্ঠানে ক্বোরআন তেওয়াত করেন মোঃ শাহ্ আলম ভুঁইয়া।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital