বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিদায় লাঙ্গল-এলো ট্রাক্টর

চাঁদপুরে চরাঞ্চলে চাষাবাদে ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে হাল চাষের উদ্বোধন

সজীব খান প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৯:২১ পিএম
চাঁদপুরে চরাঞ্চলে চাষাবাদে ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে হাল চাষের উদ্বোধন
চাঁদপুর সদর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নে চরাঞ্চলে চাষাবাদের জন্য কৃষকদের মাঝে দেওয়া ট্রাক্টর ও পাওয়ার টিলার হাল চাষের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় ইব্রাহীমপুর ইউনিয়নের ইব্রাহীমপুর চরে হাল চাষের কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে এর কার্যক্রমের উদ্বোধন করেন  চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এ সময়  উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ হীরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইফতেখার নাঈম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান কাশিম খানসহ কৃষি সমিতির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সরকার কৃষকদের সুবিধার জন্য চরাঞ্চলের এ ট্রাক্টর ওপাওয়ার টিলার দিয়েছে।
একটি জমিও যাতে অনাবাদি না থাকে, তার জন্য সরকারের ঘোষনাকে বাস্তবায়নের জন্য এ চরাঞ্চলের কৃষকদের মাধ্যমে তা দেওয়া হয়েছে। এটার সুবিধা সকল কৃষক নেব, ট্রাক্টর ও পাওয়ার টিলার যাতে যত্নে থাকে তার জন্য একটি সমিতির মাধ্যমে তা দেওয়া হয়েছে। এটা কারো ব্যাক্তি সুবিধার জন্য নয়।
বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার, এ সরকার বিনামূল্যে কৃষকদের সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকর দিয়ে আসছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তার জন্য সরকার কৃষকদের বিভিন্ন সুবিধা দিচ্ছে। দিন দিন জমি কমে যাচ্ছে, তাই অধিক ফষল ফলানোই হচ্ছে সরকারের লক্ষ্য।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital