বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলীর কৃতি সন্তান আবুল কালাম রুশদী’র দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ১০:০৮ পিএম
শাহতলীর কৃতি সন্তান আবুল কালাম রুশদী’র দাফন সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলীর কৃতিসন্তান জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র চাচা ঢাকা হোটেল রেডিসন এর সাবেক কর্মকর্তা বিশিষ্ট সমাজসেবক ঢাকা নিবাসী মরহুম আবুল কালাম রুশদী’র জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

২২ডিসেম্বর (শুক্রবার) বাদ জুমা উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। জানাযা শেষে মরহুমকে রুশদী পরিবারের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মরহুমের ভাতিজা শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মেঘনা বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: গিয়াস উদ্দিন মিলন, ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম পাটওয়ারী, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, শাহতলী বিআরএস ব্রিক ফিল্ডের স্বত্ত্বাধিকারী শেখ মনির হোসেন বাবুল, ডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মরহুমের ভগ্নিপতি মো: হান্নানুর রহমান।

জানাযার নামাজে অংশগ্রহন, শাহতলী জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, শাহতলী কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, মরহুমের ভাগিনা বিমান বাংলাদেশ এর কর্মকর্তা মো: ছাদেকুজ্জামান মামুন, জনতা ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মো: আব্দুল কাদের হাজরা, চাঁদপুর পৌর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন মানিক, শাহতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: জিয়াউর রহমান, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো: মানিক মিয়া, বিশিষ্ট চলচিত্র অভিনেতা পিজি মোস্তফা, স্থানীয় মো: রেজাউল করিম খান, শাহতলী কামিল মাদরাসার সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো: জাহাঙ্গীর আলম শাহ, মরহুমের শ্যালক আনিসুর রহমান, শ্যালক মো: শফিকুর রহমান, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ২৮নং পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোস্তফা চৌধুরী, ৬নং মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মো: ফারুক সরকার, বিএনপির নেতা ফখরুল ইসলাম খান, ৪নং ওয়ার্ডের মেম্বার মো: বিল্লাল হোসেন খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: সোহেল কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, স্থানীয় সমাজসেবক মো: মাহবুবুল আলম খান বদু, সমাজসেবক নুরুল হক মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাসেম কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: রুবেল কারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: মামুন আল হাসান, কৃষি ব্যাংক কর্মকর্তা মো: নওসুদ মুন্সি, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, বীর মুিক্তযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক মুন্সি, মৈশাদী ইউনিয়ন যুবদলের সভাপতি মাহাবুব খান বাবলু, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো: মোস্তফা মিজি (ভান্ডারী), শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো: আক্তার পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মজিব কারী, বিআরএস ব্রিক ফিল্ডের ম্যানেজার জসিম গাজী, সমাজসেবক মো: আবুল হোসেন গাজী, সমাজসেবক মো: দুলাল কারী, মরহুমের ভগ্নিপতি বিশিষ্ট ব্যবসায়ী মো: রফিকুল ইসলাম খান, মরহুমের ভাতিজা মো: সাইফুল ইসলাম রুশদী মরহুমের ছেলে মো: শিমুল রুশদী, মরহুমের ভাতিজা সোহাগ রুশদী ।

Model Hospital

দাফন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

গত ২১ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টা ৩০মিনিটে মরহুম আবুল কালাম রুশদী ঢাকা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৬৫বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। র্দীর্ঘদিন যাবত তিনি ডায়বেটিক ও হৃদরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।

উল্লেখ্য, মরহুম আবুল কালাম রুশদী শাহতলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী’র ছেলে ও শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র চাচা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital