শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ৩দিনের কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মাঠ পর্যায়েও কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রযুক্তি ব্যবহারে সহযোগিতা করছেন : এম এ কুদ্দুস

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৮:০৬ পিএম
মাঠ পর্যায়েও কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রযুক্তি ব্যবহারে সহযোগিতা করছেন : এম এ কুদ্দুস

মতলব উত্তরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় শনিবার (২৩ ডিসেম্বর) উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার সভাপতিত্বে ও উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো. সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী। বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বীথি রাণী দাস, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক।

৩ দিনব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলায় কৃষি যন্ত্রপাতি কর্ণার, কৃষি পরামর্শ কর্ণার, জৈব বালাই ব্যবস্থাপনা কর্ণার, বালাইনাশক কর্ণার, সার ও বীজ কর্ণার, সবজি কর্ণার, ফল কর্ণার, ভেষজ বালাই ব্যবস্থাপনা কর্ণার প্রদর্শন সহ ১০টি স্টল দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব দর্শনার্থী ও কৃষকদের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে বলে কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।

উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Model Hospital

বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস বলেন, কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে এবং সেগুলোর ব্যবহার শুরু হয়েছে। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষির বহুলাংশে উন্নয়ন হচ্ছে। প্রযুক্তির ব্যবহার কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য এ ধরনের প্রযুক্তি মেলার আয়োজন করা হচ্ছে। মাঠ পর্যায়েও কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রযুক্তি ব্যবহারে সহযোগিতা করছেন।

শৈত্যপ্রবাহের কারণে কৃষির ক্ষতির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে বীজতলাসহ অন্যান্য যেসব ফসলের ক্ষতির সম্ভাবনা থাকে, শুকনা বীজতলা তৈরিসহ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তা রোধ করা সম্ভব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital