বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপির মিছিল

বিশেষ প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৯:০৯ পিএম
ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপির মিছিল

আসন্ন জাতীয় সংসদের ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকের জনসমর্থনে লিফলেট বিতরণ গণসংযোগ ও বিক্ষোভ মিছিলের এক কর্মসূচি  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলা ও পৌরসভা  বিএনপির আয়োজনে  পৌরসভার মেহের কালীবাড়ি বাজার হতে দোয়াভাঙ্গা শাহরাস্তি গেইট পর্যন্ত এটি অনুষ্ঠিত হয়।ওইদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ও দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির সমন্বয়ক লায়ন ইঞ্জিঃ মমিনুল হকের দিকনির্দেশনায় উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়ার  ও উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজির স্লোগান ও নেতৃত্বে এ লিফলেট বিতরণ, গণসংযোগ কর্মসূচি  এবং  বিক্ষোভ মিছিল  অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্র আরো জানায়,  আসন্ন নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকের সমর্থনে জনমত সংগঠিত করার লক্ষ্যে  এ কর্মসূচি ।

এছাড়া বর্তমান বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য আদর্শ ও আন্দোলন সংগ্রামের বিষয়ে  জনগণকে উদ্বুদ্ধ করনে দলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে  প্রেরিত বার্তা বা লিফটেট আকারে তৃণমূলে পৌঁছে দেওয়ার মূল লক্ষ্য তাদের এ প্রয়াস।

Model Hospital

যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজীসহ নেতৃবৃন্দ আরো জানান, তাদের মিছিলটি ঠাকুরবাজার এলাকায় পৌছালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা  এতে বাধা সৃষ্টি করে তাদের মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন   সাবেক শাহরাস্তি  পৌরসভা বিএনপির সভাপতি আবুল কালাম,  সাবেক চেয়ারম্যান আঃ রশীদ, উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গনি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজগর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ হোসেন, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন,সদস্য সচিব মোঃ সোলেমান,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুর রহমান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন।

চিতোষী পূর্ব ইউপি বিএনপি’র সাধারণ সম্পাদক জসীমউদ্দিন বিএসসি, রায়শ্রী দক্ষিণ ইউপি বিএনপির  সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, মেহের দক্ষিণ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন, টামটা দক্ষিণ ইউপি বিএনপি সাধারণ সম্পাদক শামীম আহমেদ,শুচিপাড়া দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন লিটন,টামটা উত্তর ইউপি বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আয়াত আলী বেঙ্গল প্রমূখ উপস্থিত ছিলেন ।

এছাড়া মূলদল যুবদল ছাত্রদল কৃষক দল স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা উপস্থিত হয়ে কর্মসূচিতে অংশ  নেয়।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।