বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এমপি নির্বাচিত হলে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করবো : ইসফাক আহসান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৯:২৫ পিএম
এমপি নির্বাচিত হলে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করবো : ইসফাক আহসান

চাঁদপুর ২ আসনে ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এম ইসফাক আহসান সি আইপি (ঈগল প্রতিক) এর প্রচারনায় গণজোয়ারের সৃষ্টি হয়।

প্রচারণাকালে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ তাদের অভ্যর্থনা জানান। এসময় ভোটাররা বলেন, প্রার্থী নির্বাচনে তারা ভুল করবেন না। প্রতীক দেখে নয় ব্যক্তি দেখে ভোট দিবেন। এম ইসফাক আহসানকে ঈগল প্রতীকে ভোট দিয়ে জয় নিশ্চিত করাবেন বলেও আশ্বাস দেন তারা ৷

২৩ ডিসেম্বর শনিবার বিকেলে ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া রারীকান্দিসহ বিভিন্ন এলাকায় গনসংযোগে চাঁদপুর ২ আসনের বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷

গনসংযোগকালে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় কালে এম ইসফাক আহসান সিআইপি বলেন, আসন্ন নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে আমি আপনাদের পাশে থেকে সবসময় সেবাদানের সুযোগ চাই।

Model Hospital

৭ জানুয়ারী ভোটকেন্দ্রে গিয়ে সবাইকে ভোট দেওয়ার আহবান জানিয়ে ইসফাক আহসান বলেন, আমি এমপি নির্বাচিত হলে চাঁদপুর ২ আসন মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করে মতলবকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো ৷

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital