বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সভাপতি মান্নান, সম্পাদক মায়া’জ, সাংগঠনিক মাহফুজ

মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন

মির্জা মানিক প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৯:৫৫ পিএম
মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন
বস্তুনিষ্ঠ সংবাদ মুহুর্তেই সকলের মাঝে পৌছে দিতে এক ঝাঁক তরুণ সংবাদকর্মীদের সঙ্গে নিয়ে মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের যাত্রা শুরু হয়েছে। প্রাথমিক ভাবে ১৮ সদস্যের একটি সক্রিয় দল নিয়ে এই কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার (১৯) ডিসেম্বর মতলব উত্তরের প্রাণকেন্দ্র ছেঙ্গারচর পৌরসভা এলাকায় আয়োজিত সভায় নির্দিষ্ট প্রক্রিয়া মেনে এই কমিটি আত্মপ্রকাশ করে।
সভায় সংগঠনটির সভাপতি হিসেবে প্রেস নিউজ টুয়েন্টিফোর ডট কম এর সম্পাদক-প্রকাশক ও দৈনিক বাংলাদেশ সমাচার এর প্রতিবেদক আব্দুল মান্নান, টুডে টাইমস টুয়েন্টিফোর ডট কম এর সম্পাদক ও প্রকাশক তানজিমুল হাসান মায়া’জ সাধারণ সম্পাদক, সময়ের কন্ঠস্বরের স্টাফ রিপোর্টার ও মতলব টুডে ডট কমের সম্পাদক ও প্রকাশক মাহফুজুর রহমান সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
আধুনিক বিশ্বের গতি পথে বাংলাদেশ যুক্ত হয়েছে বহু আগে । আধুনিকায়ন হয়েছে সংবাদ মাধ্যম , গণমাধ্যম হিসেবে পরিচিত দেশের সংবাদ মাধ্যম গুলো প্রবেশ করেছে অনলাইন জগতে। আধুনিক সাংবাদিকতার এই যুগে অনলাইন সংবাদ মাধ্যম গুলো ইতিমধ্যে পাঠক,দর্শকদের কাছে মুহুর্তেই সংবাদ পৌছে দেয়ার দৃষ্টান্ত তৈরী করেছে। সেই ধারাবাহিকতায় মতলব উত্তর অনলাইন প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ মুহুর্তেই প্রকাশ করার প্রতিশ্রুতি নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
সংগঠনটিতে সদস্যদের পাশাপাশি প্রথম সারির গণমাধ্যমে দীর্ঘ সময় দক্ষতার সাথে কার্যক্রম পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে এমন একাধিক ব্যাক্তির সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদও গঠন করা রয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আবুল মনসুর আবদুল হালিম (প্রেসনিউজ টুয়েন্টিফোর ডটকম), সহ-সভাপতি ফয়জুন্নুর আখন রাসেল (নূরাণী রেডিও ডট কম), সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক নওফেল হাসান মায়াব্বিজ (মতলব সংবাদ ডটকম), প্রচার সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী (মতলব বার্তা ডট কম), অর্থ সম্পাদক মোঃ নাজমুল (আলোকিত চাঁদপুর), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শামীম মিয়াজী (মতলব টপ নিউজ), মহিলা বিষয়ক সম্পাদক মুনা আক্তার (দৈনিক দেশবার্তা), শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শুভ ইসলাম (বিডি সমাচার টুয়েন্টি ফোর ডটকম), যুব ও ক্রীড়া সম্পাদক সোহেল রানা (চাঁদপুর টিভি), কৃষি ও পরিবেশ বিষয়ক সম্পাদক আতাউর রহমান সুমন (দৈনিক বাংলার অধিকার)।
একইসাথে কমিটির কার্যকরী সদস্য হিসেবে আছেন বাংলা নিউজ টুয়েন্টিফোর ডট টিভির সম্পাদক ও প্রকাশক, দৈনিক আলোকিত চাঁদপুর প্রতিনিধি আল-আমিন পারভেজ, রুপসী বাংলা টিভি প্রধান প্রতিবেদক সাহাদাত হোসেন সুমন, মেহেদী হাসান মির্জা (নিউজ টুয়েন্টি ওয়ান), ইউসুফ আলী প্রধান (দৈনিক বাংলার চোঁখ)।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।