শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করে বিএনপি জামায়েত নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে : মায়া চৌধুরী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৭:৫৪ পিএম
অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করে বিএনপি জামায়েত নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে : মায়া চৌধুরী

বিএনপি জামায়েত নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে মন্তব্য করে চাঁদপুর-২ আসনের নৌকা প্রতিকের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, আগামী ৭ জানুয়ারী হরতাল নৈরাজ্যের সৃষ্টি করে এবং আন্দোলনের নামে অবরোধ ডেকে নির্বাচন পন্ড করতে চাইছে স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি-জামায়েত। এমন কিছু করতে চাইলে আওয়ামী লীগ বসে থাকবে না। নির্বাচন যেভাবে সুষ্ঠ এবং নিরপেক্ষ হয় সেভাবেই কাজ করবে আওয়ামী লীগ।

নৌকা মার্কায় ভোট চেয়ে মায়া চৌধুরী আরও বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা করতে হবে। কোনভাবে যেন আচরণবিধি লঙন না হয়। নির্বাচন কমিশনের দেওয়া আচরণবিধি মেনেই আমাদের কাজ করতে হবে। আমার হাত ধরেই মতলবসহ এই খাদেরগাঁও ইউনিয়নের উন্নয়ন কাজ শুরু হয়েছে। তাই আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে এই মতলবকে আমি স্মার্ট মতলবে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। কারো সাথে কোন প্রকার ঝগড়া বিবেধ না করে নির্বাচনের দিন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বুঝিয়ে ভোট কেন্দ্রে এনে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে ৩নং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে ইউনিয়নের লামচরি বউ বাজারে নৌকা প্রতিকের সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি সৈয়দ মন্জুর হোসেন রিপনের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী প্রধান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জহির সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কিশোর কুমার ঘোষ প্রমুখ।

Model Hospital

উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিয়াজীর যৌথ উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক পাটোয়ারী, সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন কালু, খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি কাউছার প্রধান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম প্রধান, ইউপি সদস্য তাপস চন্দ্র, খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন মান্নান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম ঢালী, সাবেক সাংগঠনিক সম্পাদক মমিন মিয়াজী।

এদিকে সোমবার সকালে নারায়ণপুর পৌর আওয়ামীলীগের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। এসময় উপজেলা ও নারায়ণপুর পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital