বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পশ্চিম সহদেবপুর ইউনিয়নে নৌকার প্রার্থীর প্রচারনা মিছিল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৮:৩৪ পিএম
কচুয়ায় পশ্চিম সহদেবপুর ইউনিয়নে নৌকার প্রার্থীর প্রচারনা মিছিল
কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে  বাংলাদেশ আওয়ামী লীগ মনোননীত কচুয়া আসনের নৌকার প্রার্থী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদকে বিজয় নিশ্চিত করার লক্ষে মিছিল ও সমাবেশ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে ওই ইউনিয়নের দক্ষিণ সেঙ্গুয়া মিছিলটি শুরু হয়ে বাজারে  গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিন শেষে সেঙ্গুয়া ঈদগাঁও সামনে সমাবেশ মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  ও ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মামুন মুন্সী, আইন বিষয়ক সম্পাদক মোঃ হালিম মোল্লা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন, রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ডালিম সরকার, আকতার হোসেন, যুবলীগ নেতা রুবেল হোসেন প্রমুখ।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চাঁদপুর-১কচুয়া আসনের নৌকার প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড.সেলিম মাহমুদকে বিপুল ভোটে  বিজয় নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী আমাদের এলাকার কৃতি সন্তান ড.সেলিম মাহমুদ ।
আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে সকলে একজোট ভোটারদেরকে ভোটকেন্দ্রে উপস্থিত করে বিপুল ভোটে বিজয়ী করে  প্রধানমন্ত্রীকে আমরা নৌকো উপহার দিব ইনশাল্লাহ ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital