শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতির মৃত্যুতে নারায়ণপুর প্রেসক্লাবের শোক

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১০:১৬ পিএম
মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতির মৃত্যুতে নারায়ণপুর প্রেসক্লাবের শোক

মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক মো. আবুল কাশেম পাটোয়ারীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে নারায়ণপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বুধবার সন্ধ্যায় এক শোক বার্তায় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব বলেন, সাংবাদিক আবুল কাশেম পাটোয়ারী একজন সজ্জন ব্যক্তি ছিলেন।

সদালাপী এই মানুষটির মৃত্যুতে মতলবের সাংবাদিক সমাজ একজন গুণী মানুষকে হারালো।

মহান আল্লাহ তায়া’লা মরহুম আবুল কাশেম পাটোয়ারীর সকল ভুলগুলো ক্ষমা করে তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।

Model Hospital

উল্লেখ্য; বুধবার (২৭ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় ঢাকা ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক আবুল কাশেম পাটোয়ারী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital