বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শাহরাস্তি প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১০:১১ পিএম
চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শাহরাস্তি প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা
চাঁদপুর প্রেসক্লাবে নবনির্বাচিত সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন  শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দ।
৩১ ডিসেম্বর রবিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব কার্যালয়ে শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনের নেতৃত্বে সাংবাদিক বৃন্দ তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
চাঁদপুর প্রেসক্লাবের বিদায়ী সভাপতি এ এইচএম আহসান উল্লাহ এসময় উপস্থিত ছিলেন।
শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিকদের মধ্যে ঐক্য গড়ে তুলতে বর্তমান চাঁদপুর প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, সম্মানিত সদস্য ফয়েজ আহমেদ, অর্থ সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, সহযোগী সদস্য হাসানুজ্জামান, আমিনুল ইসলাম, রাফিউ হাসান হামজা, হাসান আহমেদ বাবলু প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital