বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৭:২৬ পিএম
মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব
বছরের শুরু। সকালটাও ছিল কুয়াশাচ্ছন্ন। কনকনে শীতের মাঝেও শিশুরা হাজির হয়েছে স্কুলে। উদ্দেশ্য নতুন বইয়ের। নতুন বই হাতে পেয়ে কতই না আনন্দ। কেউ নতুন বই খুলে দেখছে। কেউ তার ঘ্রাণ নিচ্ছে।
এমনই পরিবেশ দেখা গেছে হাজিগঞ্জ উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে।
সোমবার বই উৎসবের অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত।
বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে সহকারী শিক্ষক কামাল হোসেন চৌধুরীর পরিচালনায় বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মুনসর উদ্দিন মহিলা কলেজের অভিভাবক প্রতিনিধি ও হাজিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক আবু সাদেক।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ইব্রাহিম খলিল, হোসনে আয়েশা আরেফিন, জুলেখা আক্তার রুবি, রাজিয়া বেগম, নাহিদা আক্তার।
বই উৎসবে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি প্রাণবন্ত হয়ে ওঠে বিদ্যালয় মাঠ।
সবশেষে বই হাতে পেয়ে আনন্দে উজ্জ্বলিত হয়ে ওঠে শিশু শিক্ষার্থীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital