বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

আমাদের সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৮:৩৫ পিএম
আমাদের সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল

চাঁদপুরে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রমের শুরু হয়েছে।

১ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।

তিনি বলেন, আমাদের সন্তানদের ভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হয়ে গড়ে তোলা খুব বেশি জরুরি। তারা ভালো মানুষ হিসেবে গড়ে না উঠলে, ভালো ফলাফল কোন কাজে আসবে না। আমাদের সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের সন্তানদের মাঝে যদি দেশপ্রেম না থাকে, যাদের জন্য আমরা এই দেশ পেয়েছি সে মানুষগুলো সম্পর্কে তারা যদি না জানে, তবে সেটি হবে চরম অকৃতজ্ঞতা।

তিনি আরও বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম বছরের প্রথম দিনে সারা দেশে একযোগে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন। বিশ্বের অনেক রাষ্ট্রই ভেবেছিল এটিই শেষ পর্যন্ত তিনি ধরে রাখতে পারবেন না। কিন্তু বছরের প্রথম দিন বই বিতরণ কার্যক্রমটি চলমান রেখেছেন। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দেশটি এগিয়ে যাচ্ছে। বছরের প্রথম দিনে এত টাকার বই বিনামূল্যে শিক্ষার্থীর হাতে তুলে দেয়াটা অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Model Hospital

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে চাঁদপুর জেলা পরিষদের সদস্য আয়শা রহমান লিলি, পৌরসভার কাউন্সিলর মো. ইউনুছ সোয়েব, মহিলা কাউন্সিলর আয়শা রহমান, সহকারী প্রধান শিক্ষিকা রেহানা আক্তার, উম্মে হাবিবাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital