বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পুলিশি অভিযানে ৪ আসামি আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ১০:১৭ পিএম
শাহরাস্তিতে পুলিশি অভিযানে ৪ আসামি আটক
শাহরাস্তিতে পুলিশি অভিযানে নিয়মিত মামলার ৪ আসামিদেরকে আটক করেছে পুলিশ।
সোমবার আটককৃতদের চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম  দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ ওসি শাহরাস্তি মডেল থানার মোহাম্মদ আলমগীর হোসেনের তত্ত্বাবধানে পুলিশি অভিযানে অভিযুক্তদের আটক করা হয়।
ওই সময় এ অভিযানে অংশগ্রহণ করেন এসআই (নিঃ) জনি কান্তি দে, এসআই (নিঃ) কিশোর বড়ুয়া সঙ্গীয় ফোর্স।
এতে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১, তারিখ- ০১ জানুয়ারি, ২০২৪;  ধারা- 143/447/323/324/307/379/506 The Penal Code, 1860 এর এজাহারনামীয় আসামী ১. শফিউল আলম রিপন(৩৮), পিতা-মৃত নুরুল হক, ২. ইব্রাহিম খলিল শিপন(৪৫), পিতা-মৃত নুরুল হক, উভয় সাং-দেবীপুর (হাজী বাড়ী) , থানা- শাহরাস্তি, জেলা-চাঁদপুর এবং  চাঁদপুর এর শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-২, তারিখ- ০১ জানুয়ারি, ২০২৪; ধারা- ১০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর এজাহারনামীয় আসামী ১. মোঃ শাহজালাল পাটওয়ারী(৩০), পিতা-মোঃ আক্তারুজ্জামান গ্রাম- সূচীপাড়া (পাটওয়ারী বাড়ী ), ২. মোঃ ইয়ামিন হোসেন বাপ্পি(২৪), পিতা-মোঃ শাহজাহান মিয়া ,স্থায়ী: গ্রাম- দৈকামতা (জয়নাল হাজী বাড়ী), উভয় থানা- শাহরাস্তি, জেলা-চাঁদপুর।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।