বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হযরত আবু বকর (রাঃ) নূরাণী ও হাফেজিয়া মাদ্রাসা’র নতুন বই বিতরণ

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৯:২১ পিএম
হযরত আবু বকর (রাঃ) নূরাণী ও হাফেজিয়া মাদ্রাসা’র নতুন বই বিতরণ

সারা দেশের ন্যায় কচুয়ায় বই উৎসবের দ্বিতীয় দিনে নতুন বইয়ের ঘ্রানে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন কোমলমতি মাদ্রাসার শিক্ষার্থীরা। এ উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীরা হাতে পেয়েছে নতুন বই।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার কড়ইয়া ইউনিয়নের উত্তর পূর্ব ডুমুরিয়া হযরত আবু বকর (রাঃ) নূরাণী ও হাফেজিয়া মাদ্রাসায় বই বিতরণ, অভিভাবক সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অত্র মাদ্রাসা’র প্রধান শিক্ষক মাও: আতিকুল্লাহ নূরীর সভাপতিত্বে ও অত্র মাদরাসার সাংগঠনিক সম্পাদক সবুজ বকাউলের সঞ্চালনায় অত্র মাদরাসার সভাপতি ডাঃ মোস্তাফা কামাল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই মাদ্রাসা’র শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়ার মধ্যে দিয়ে এই বই উৎসবের শুভ উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বায়তুল আমান জামে মসজিদের সহ-সভাপতি মোঃ শফীকুর রহমান, মোঃ হারুন মিয়াজী, আলী আক্কাস বকাউল, আলী আহমেদ। অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মাসুদ রানা, কচুয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও অত্র মাদ্রাসার প্রচার সম্পাদক মোঃ রাছেল, অর্থ সম্পাদক মোঃ ফারুক, সহকারি শিক্ষক মাও. মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন- অত্র মাদ্রাসার সহ-অর্থ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, অভিভাবক সদস্য, মোঃ শরীফ হোসেন, ইসমাইল হোসেন, শিক্ষক মোঃ তুষার আহমেদ সহ ।

উল্লেখ্য যে, উত্তর পূর্ব ডুমুরিয়া হযরত আবু বকর (রাঃ) নূরাণী ও হাফেজিয়া মাদ্রাসায় নূরানী ও ইবতেদায়ী মোট ৮০ জন শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।