বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে নতুন বছরের বই বিতরণ উৎসব

গাজী মোঃ মহসিন প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ১০:৩১ পিএম
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে নতুন বছরের বই বিতরণ উৎসব
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে নতুন বছরের বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গত ১ জানুয়ারি সোমবার সাড়ে ১১টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ বই বিতনর উৎসব অনুষ্ঠিত হয়।
বই বিতরন উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
তিনি তার বক্তব্যে বলেন নতুন বছরের নতুন বই বিতরণ এ সরকারের একটি অন্যতম সাফল্য। পূর্বে এটি প্রচলন ছিল না, বছরের প্রথম দিনে প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই  বিতরন সরকারের একটি অন্যতম সাফল্য। এজন্য আমরা মাননীয় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, নতুন বছরের প্রথম দিন নতুন বই আনন্দের মাত্রাকে আরো বাড়িয়ে দেয়। বছরের প্রথম দিনে প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই বিতরন বিশ্বের কোন দেশেই এই কার্যক্রমের প্রচলন নেই।
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মাসুদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন সিনিয়র শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খান, সহকারী প্রধান শিক্ষক গোপাল চন্দ্র পাল সহ অভিভাবকগন ও শিক্ষার্থীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital