বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকির উল্লাহ্

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ৯:৫৮ পিএম
কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকির উল্লাহ্

কচুয়ায় ঐতিহ্যবাহী পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে শাহ মুহাম্মদ জাকির উল্লাহ্ যোগদান করেছেন।

গত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ারুল হক তাঁকে দায়িত্বভার বুঝিয়ে দেন।

এসময় সকল প্রভাষক ও কর্মচারীগণ শাহ মুহাম্মদ জাকির উল্লাহ কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সকলের উপস্থিতিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শাহ মুহাম্মদ জাকির উল্লাহ্। পরে কলেজের প্রভাষক ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা করেন। এ মতবিনিময় সভায় কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নসহ সার্বিক উন্নয়ন এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। নব-যোগদানকৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকির উল্লাহ্ তাঁর দায়িত্ব সঠিকভাবে পালনে কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এলাকাবাসী, কর্মচারী সহ সকলের সহযোগিতা কামনা করেন ।

Model Hospital

প্রসঙ্গত: তিনি চট্রগ্রাম বিশ^বিদ্যালয় থেকে বিএ অনার্স ডিগ্রি অর্জন করে ১৯৮৬ সালে। ১৯৮৭ সালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি থেকে এম.এ লাভ করেন। ১৯৬৬ সালে সনদ্বীপ উপজেলায় আলেম পরিবারে জন্মগ্রহন করেন। ১৯৯২ সালে ১ মার্চ কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে প্রভাষক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় হিসেবে যোগদান করেন।

২০২৩ সালের ৬ র্মাচ বঙ্গবন্ধু সরকারি কলেজে আয়ন-ব্যয়ন র্কর্মকর্তা হিসেবে যোগদান করেন, একই সালে ২৮ ডিসেম্বর অত্র সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital