বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহ্তলীতে মালেক বাবু’র উদ্যোগে দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ৩:৫০ পিএম
শাহ্তলীতে মালেক বাবু’র উদ্যোগে দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

শাহতলী মুন্সি বাড়িতে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা ও নগদ টাকা বিতরণ করেন, জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এবং মালেক ল্যান্ডমার্ক এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মালেক বাবু।

স্টাফ রিপোর্টার : বিশিষ্ট মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আবদুর রশিদ ফারুকী ও মরহুমা জাহানারা বেগম দরিদ্র তহবিল থেকে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী মুন্সি বাড়ি নিবাসী ও মালেক ল্যান্ডমার্ক এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মালেক বাবু’র পৃষ্ঠপোষকতায় ব্যক্তিগত তহবিল থেকে দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

২৪ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টায় শাহতলী মুন্সি বাড়িতে ২০জন অসহায় মানুষের হাতে আর্থিক সহায়তার কার্ডসহ নগদ টাকা তুলে দেন, শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, মালেক ল্যান্ডমার্ক এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মালেক বাবু।

আর্থিক সহায়তা ও কার্ড বিতরণের পূর্বে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সির সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, মালেক ল্যান্ডমার্ক এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মালেক বাবু, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: সফিক কারী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো: শহিদুর রহমান মুন্সি।

এসময় উপস্থিত ছিলেন, মালেক ল্যান্ডমার্ক এর ব্যবস্থাপনা পরিচালকের সহ-ধর্মীনি রুনা মালেক, স্বাস্থ্য সহকারি মো: গোলাম মোস্তফা, যুবলীগ নেতা মো: রাজু তপদারসহ অন্যান্যরা।

Model Hospital

আর্থিক সহায়তা প্রদানের পূর্বে জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র পক্ষ থেকে মালেক ল্যান্ডমার্ক এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মালেক বাবুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় মরহুম আলহাজ্ব আবদুর রশিদ ফারুকী ও মরহুমা জাহানারা বেগম দরিদ্র তহবিল থেকে মোট ২০জন অসহায় পরিবারকে নগদ ৫শত টাকা ও আর্থিক সহায়তার কার্ড দেওয়া হয়। কার্ডধারী সকলকে প্রতিমাসে নগদ ৫শত টাকা করে দেওয়া হবে। পর্যায়ক্রমে আর্থিক সহায়তা বাড়বে বলে জানান আব্দুল মালেক বাবু । এছাড়াও এদিন আরও ১৬জন অসহায়কে নগদ ৫শত টাকা করে প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital