শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নৌকার সমর্থনে নারায়ণপুর পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের উঠান বৈঠক

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ১০:৪৫ পিএম
নৌকার সমর্থনে নারায়ণপুর পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের উঠান বৈঠক

মতলব দক্ষিণে নারায়ণপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ৯নং ওয়ার্ডের সারপাড় কালাগাজী প্রধানীয়া বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণপুর পৌর যুবলীগের সভাপতি কামরুজ্জামান কাকন মন্সি।

নারায়ণপুর পৌর যুবলীগ নেতা রবিউল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নারায়ণপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ খান বাবু, ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন। এসময় আরও বক্তব্য রাখেন যুবলীগ নেতা জামাল হোসেন, নারায়ণপুর পৌর ছাত্রলীগ নেতা সাঈদ হাজী প্রমুখ।

এসময় যুবলীগ নেতা কামাল মিয়াজী, মমিন প্রধান, মো. ফারুক হোসেন, নারায়ণপুর পৌর ছাত্রলীগ নেতা সানোয়ার হোসেন শাওন মন্সি, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রবিউল হাসান, নারায়ণপুর পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital