শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পাইকাস্তায় সম্পত্তিগত বিরোধের জেরে হামলায় আহত-৩

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ১১:৪৮ পিএম
পাইকাস্তায় সম্পত্তিগত বিরোধের জেরে হামলায় আহত-৩

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা গ্রামে সম্পত্তি গত বিরোধের জেরে হামলায় আহত হয়েছে ৩ জন। এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ওই পরিবার।

জানা যায়, মঙ্গলবার ( ২ জানুয়ারি) দুপুরে আশিককাটি ইউনিয়নের পাইকাস্তা গ্রামের গাজী বাড়ির সামনে ওই গ্রামের খলিলুর রহমান এর ক্রয়কৃত জমি বালু দিয়ে ভরাটে করতে গেলে পূর্ব পরিকল্পনা ভাবে ওই গ্রামের সুমন গাজী, রাজ্জাক গাজী, সুজন গাজী, মিজান গাজী অতর্কিতভাবে হামলা চালিয়ে রোকেয়া বেগম, আনোয়ারা বেগম, তাফাজ্জল প্রধানিয়া আহত করে।

পুরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে। ওই সময় ভুক্তভোগী পরিবার ৯৯৯ কল দিলে ঘটনাস্থলে ছুটে আসেন চাঁদপুর মডেল থানা পুলিশ। পরে মহিউদ্দিন গাজী বাদি হয়ে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

এই বিষয়ে মহিউদ্দিন গাজী বলেন, আমার পিতা ০৩/০৫/২০০৫ইং তারিখে চাঁদপুর সদর সাব রেজিস্ট্রী অফিসে রেজিস্ট্রীকৃত ২৫৫৯নং সাফকবলা দলিল মূলে ২নং ও ৪নং বিবাদীর পিতা মোঃ ছিটু গাজী হইতে খরিদ সূত্রে মালিক হয়। পরবর্তীতে বি.এস এর দাগ ভুল হলে বিগত ০১/০২/২০১৯ইং তারিখে ৩০০/- টাকা লিখিত সম্পাদিত ষ্ট্যাম্প মূলে অঙ্গীকার নামা প্রদান করে যে, বি.এস দাগ আমাদেরকে সংশোধন করে দিবে।

Model Hospital

পরবর্তীতে আমার বাবা সেই সম্পত্তিতে গত ১৫/১২/২০২৩ইং তারিখ হইতে ২১/১২/২০২৩ইং তারিখ পর্যন্ত বালু দ্বারা ভরাট করে। এই ঘটনায় মঙ্গলবার আমাদের পরিবারের উপর অতর্কিতভাবে হামলা করে। আমরা এই হামলার উপযুক্ত বিচার চাই।

হামলার বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার এ এস আই রাজিব বলেন, জমি সংক্রান্ত বিষয়ে মারামারি হয়েছে। তারা লিখিত অভিযোগ দিয়েছে, বাকীটা তদন্ত করে ব্যবস্থা নিবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital