শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

একজন রাজার ভোট আর সাধারণ মানুষের ভোট একই সমান : ডা. দীপু মনি

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ১১:২০ পিএম
একজন রাজার ভোট আর সাধারণ মানুষের ভোট একই সমান : ডা. দীপু মনি
প্রচার প্রচারণার শেষ দিনে চাঁদপুর (সদর-৩) হাইমচরে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৪ জানুয়ারি বিকেল ৩টায় দূর্গাপুর স্কুল & কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন প্রধানীয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নৌকা প্রতিকের প্রার্থী ডা. দীপু মনি বলেন, নৌকা প্রতিকের প্রার্থী ডা. দীপু মনি বলেছেন ভোট একটি পবিত্র আমানত। একটা ভোটের কত দাম, একজন রাজার ভোট আর সাধারণ মানুষের ভোট একই সমান।  লাখ লাখ মানুষ ভোট দিয়ে একজন মানুষের কাঁধে বড় একটি দায়িত্ব দেয়া হয়। আল্লাহর কাছ থেকে পাওয়া একটি বড় দায়িত্ব। এতগুলো মানুষের এত বিশ্বাস আমার কাঁধে ছিল।
আমি আপনাদের সেই বিশ্বাসকে বুকে ধরে বিগত দিন গুলোতে আপনাদের সেবা করেছি। রাজনীতি মানেইতো মানুষের সেবা করা। আমার বাবা একজন রাজনৈতিক নেতা ছিলেন, মা একজন শিক্ষক ছিলেন,  তারা সৎ মানুষ ছিলেন। আমি তাদেরই সন্তান আমার জম্মই হয়েছে মানুষের সেবা করার জন্য। আপনারা আমাকে দায়িত্ব দিছেন আমি প্রধানমন্ত্রীর কাছে বলেছি সর্বনাশা মেঘনার হাত থেকে হাইমচরে মানুষকে রক্ষা করতে। উনি বলেছিলেন নদী রক্ষা বাঁধের কাজ করে দিব। বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান কখনো কথার খেলাপ করেন নি। তার কন্যা শেখ হাসিনা নিযেও কথার খেলাপ করেন না। তিনি তার কথা রেখেছেন।
হাইমচরবাসী নদী ভাঙ্গার কবল থেকে রক্ষা পেয়েছে। আপনারা যা যা চাইছিলেন, আমি যে ওয়াদাগুলো করেছিলাম তা পুরন করেছি। আমি নির্বাচন করার আগে চিকিৎসক ছিলাম আইনজীবী ছিলাম। বিতরর্কিক হিসেবে মানুষ চিনতো। কিন্তু আপনাদের ভোটে আমি সংসদে গেছি, পররাষ্ট্রমন্ত্রী হইছি, শিক্ষামন্ত্রী হয়েছি। আজকে দীপু মনি নামটা আপনাদের ভোটের কারণে বাংলাদেশ সহ সারা বিশ্বে পরিচিত। আপনাদের সেই ভোটটি আবারও আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে। আবারও আপনাদের এমপি হিসেবে মনোনীত করবেন বলে আমি বিশ্বাস করি। আমি আপনাদের সেবায় বিগত দিনে কাজ করেছি,, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
জনসভায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় বনিক, জেলা যুবলীগ যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক রবিউল হাসান রাজু প্রমুখ।
এসময় চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা জজ কোর্টের পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান পাটোয়ারী, মাকসুদ খাঁন, প্রচার সম্পাদক এস এম আল মামুন সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, উপজেলা সেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক মজিবুল্লাহ মানিক, আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম কবির শেখসহ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital