শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জেলা পুলিশের ব্রিফিং প্যারেড ও প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময়

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ৮:১৮ পিএম
জেলা পুলিশের ব্রিফিং প্যারেড ও প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরÑ১ কচুয়া আসনে থানা পুলিশের আয়োজনে চাঁদপুর জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

শনিবার (৬ জানুয়ারি) সকালে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম,পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া সহকারি রিটার্নিং অফিসার কাজী আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম,পিপিএম) বক্তব্যে বলেন- অবাধ, সুষ্ঠ ও নিরেপক্ষ নির্বাচন অনুষ্ঠানে সবাইকে সচেষ্ট থাকতে হবে। কেউ যদি নির্বাচনে বিতর্কিত আচরণ করেন সেই দায়ভার ব্যক্তিকেই নিতে হবে। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আপনাদের সকল প্রকার সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি।

Model Hospital

ব্রিফিং প্যারেড শেষে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ কামরুল হাসান।

জেলা প্রশাসক কামরুল হাসান বক্তব্যে বলেন- সভায় ভোটপূর্ব নির্বাচনী মালামাল সংগ্রহ, ভোট কেন্দ্র প্রস্তুত, ভোট চলাকালীন ও ভোট গণনাকালীন দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ পরবর্তী করণীয় এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সাধন সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।

এসময় জেলার ও উপজেলার প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital