বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জের বাকিলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধর ও মাইক ভাংচুরের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ৫:৩১ পিএম
হাজীগঞ্জের বাকিলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধর ও মাইক ভাংচুরের অভিযোগ
স্টাফ রিপোর্টার : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাজীগঞ্জের ২নং বাকিলা ইউনিয়নের  স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া মার্কার  জুলহাস মিয়ার সমর্থকদের প্রচার প্রচারনাকালে প্রতিপক্ষের একদল সন্ত্রাসী ব্যাপক মারধর ও মাইক ভাংচুর করেছে বলে  অভিযোগ পাওয়া গেছে।
এতে মাইকম্যান, সিএনজি চালক সহ কয়েকজন আহত হয়েছে। পরে আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
আহত হাসান হাওলাদার জানান, শুক্রবার ছিল প্রচার প্রচারনার শেষ দিন সন্ধায় ৭টার দিকে বাকিলা উচ্চ বিদ্যালয়ের সন্মুখে মাইকিং করতে আসলে একদল সন্ত্রাসী তাদের মাইক ভাংচুর করে ও দেশীয় অস্ত্র দারা তাদেরকে  গুরুতর আহত করে। পরে তাদের ডাক চিৎকারে সেখানে থাকা লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এসময় এলাকাবাসি ঘটনাস্থল থেকে তাদের কে উদ্ধার করে প্রথমে বাকিলা বাজারের একটি ক্লিনিকে নিয়ে যায়। খবর পেয়ে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী জুলহাস মিয়া তাৎক্ষনিক  ঘটনাস্থলে এসে তাদের অবস্থার গুরুতর দেখে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সু চিকিৎসার জন্য নিয়ে যায়।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী জুলহাস মিয়ারসাথে আলাপকালে তিনি জানান, আমি গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে হাজীগঞ্জ  উপজেলার ২নং বাকিলা ইউনিয়নে নির্বাচন করছি। আমি এলাকার জনগণের অনুরোধে নির্বাচনী মাঠে নেমেছে। আমার জনপ্রিয়তা দেখে  প্রতিপক্ষ তাদের সন্ত্রাসী বাহিনি দিয়ে আমার প্রচার প্রচারনায় বাঁধা সৃষ্টি করছে। ইতো পূর্বে আমার ব্যানার, পোস্টার ও ফেস্টুন সহ সবকিছুই তারা ছিড়ে নিয়ে গেছে।
আমার লোকজন প্রচার প্রচারনার জন্য মাইক নিয়ে নামলে মাইক ভেঙ্গে ফেলে এবং তাদের কে মারধর করে আসছে। আমি চাঁদপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন করছি যারা এ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমাদের ইউনিয়নে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।