শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে হাইমচর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪, ৯:৩৮ পিএম
চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে হাইমচর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা
চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হাইমচর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে নবগঠিত কমিটির সাথে শুভেচ্ছা ও মতবিনিময় হয়।
এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত  ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানায় হাইমচর প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মো. হোসেন হোসেনসহ অন্যান্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম, কার্যকরী সদস্য নেয়ামত হোসেন, হাইমচর প্রেসক্লাবে সহ-সভাপতি ইসমাইল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মামুন মিজি, প্রচার সম্পাদক মো. শাহ আলম মিজি, ক্রিড়া বিষয়ক সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক মামুন, কার্যনির্বাহী কমিটির সদস্য জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী, মো. হোসেন গাজী, নাজমুল হাসান পলাশ, মো. শরীফ হোসেন, আলমগীর হোসেন পাটওয়ারী ও কামাল হোসেন প্রমুখ।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।