সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরাস্তিতে রাত পোহালে ভোট; নৌকা পেয়ে খোশমেজাজে প্রার্থীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ৪:১২ পিএম
শাহরাস্তিতে রাত পোহালে ভোট; নৌকা পেয়ে খোশমেজাজে প্রার্থীরা

মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে রাত পোহালেই ভোট । এরইমধ্যে আ’লীগের দলীয় প্রতিক নৌকা পেয়ে ইউপি নির্বাচনে প্রার্থীরা রয়েছেন খোশমেজাজে। গত নির্বাচনে নৌকা প্রতীকের ৬ জন নির্বাচিত চেয়ারম্যান এবং ৪ নতুন মুখ নিয়ে ১০ জন সহ ৫৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

উপজেলার টামটা উত্তর ইউপির দীর্ঘদিনের সাবেক চেয়ারম্যান মরহুম হুমায়ুন কবির মজুমদারের পুত্র নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর কবির মজুমদার পলাশ, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক আনারস প্রতীকের প্রার্থী মোঃ ওমর ফারুক দর্জি, টামটা দক্ষিনে ইউপিতে বেশ কয়েকজন প্রার্থী মাঠে থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় সাবেক চেয়ারম্যান চশমা প্রতিকের জহিরুল আলম মানিক, নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান মজুমদার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

রায়শ্রী দক্ষিণ ইউপিতে আ’লীগের সাধারণ সম্পাদক নৌকা প্রতীকের প্রার্থী ডাক্তার আব্দুর রাজ্জাক একক প্রার্থী হিসেবে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। অন্যদিকে রায়শ্রী উত্তর ইউপিতে আ’লীগের ইউপি সভাপতি মোশারফ হোসেন নৌকা প্রতীকের প্রার্থী মূল প্রতিদ্বন্দিতায় অবস্থান করছেন।

মেহার উত্তর ইউপিতে বর্তমান চেয়ারম্যান আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. মনির হোসেন । তবে সেখানে তার আপন ভাই বড় ভাই প্রবাসী মদিনা আ’লীগ নেতা মোটরসাইকেল প্রতীকে প্রার্থী হওয়ায় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে মূল প্রতিদ্বন্দিতায় নৌকার প্রার্থী আসছেন বলে স্থানীয়রা আবাস দিয়েছেন। মেহার দক্ষিনে আ’লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন । সুচিপাড়া উত্তরে আ’লীগের প্রার্থী নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার। তিনি একক প্রার্থী হওয়ায় বিদ্রোহীদের ডিঙিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন।

Model Hospital

সূচীপাড়া দক্ষিনে আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. মাহতাব উদ্দিন হেলাল, চিতোষী পশ্চিমে আ’লীগের একক প্রার্থী উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল। চিতোষী পূর্ব ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতিকের প্রার্থী মো. আবু ইউসুফ পাটোয়ারী। তবে ১০ ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে নৌকার প্রার্থীদের সঙ্গে বিএনপি’র স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বীতা আবাস দিচ্ছেন ভোটাররা। শুধু টামটা উত্তরে আ’লীগ বনাম যুবলীগ দক্ষিণ ইউপিতে আ’লীগ বনাম আ’লীগ প্রতিদ্বন্দিতা হচ্ছে বলে পরিলক্ষিত হচ্ছে। বাকি হিসেব-নিকেশ ভোটারদের শেষমেষ পরিস্থিতির উপর নির্ভর করছে।

এদিকে নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এদিকে ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপের এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার ১০ টি ইউনিয়নে ৫৫ জন চেয়ারম্যান প্রার্থী, ৯৪ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ও ৩৯৬ জন সাধারন সদস্য পদপ্রার্থী এতে অংশ নিচ্ছেন। ১০ ইউনিয়নের মধ্যে রায়শ্রী উত্তর ও দক্ষিণ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।

উপজেলার ১০টি ইউপিতে ৯১টি ভোটকেন্দ্রে ৪শ৪০টি ভোটকক্ষে ৭৭হাজার ৯শ৭০জন পুরুষ ৭৭হাজার৪শ৪০ নারী ভোটার সহ সর্বমোট ১লক্ষ৫৫ হাজার ৪শ ১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।