বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

জিলানী চিশতী উবির শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৩৭ পিএম
জিলানী চিশতী উবির শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওর্য়াডের ঐতিহ্যবাহী শাহ্তলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ৬স্ট শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

৫ ফেব্রুয়ারী (সোমবার) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ম্যানেজিং কমিটি’র সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ।

প্রধান অতিথি চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ তার বক্তব্যে, স্কুল ড্রেস একজন শিক্ষার্থীর পরিচয় বহন করে। ড্রেসের মাধ্যমে মন-মানসিকতা পরিবর্তন হয়। ড্রেস শিক্ষার্থীদের পরিচয়ের মাধ্যম এবং ড্রেস স্কুলের জন্য খুবই দরকারি। স্কুল ড্রেসের মাধ্যমে স্কুলে ধনী গরীবের ভেদাভেদ থাকে না। তোমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি সোহেল রুশদী সাহেব যে উদ্যোগ নিয়েছে তা মহতি কাজ। তিনি বলেন,তোমরা নতুন ৪টা বই পেয়েছে। সরকার ডিজিটাল দেশ করছে। সরকার ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশ করার ঘোষনা দিয়েছ, তা বাস্তবায়ন হয়েছে। ২০৪১ সালে স্মার্ট দেশ হবে। সরকারের উদ্যোগেগুলো খুবই মহতী। তোমাদের দক্ষ নাগরিক হতে হবে। তোমাদের স্মার্ট করার জন্য প্রধানমন্ত্রী শেখ নতুন কারিকুলাম দিয়েছে।

তিনি বলেন, তোমরা আগামীতে এ দেশ চালাবে। তোমরা যাতে স্বাবলম্বী হয়ে দেশে প্রতিষ্ঠিত হতে পার সেভাবে তোমাদের গড়তে হবে। হতে হবে দক্ষ নাগরিক। এজন্য আজকের এ নতুন কারিকুলাম। এখন আর মুখস্ত বিদ্যা নাই। এখন তোমরা হাতে কলমে শিখবে। তোমাদের প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।

Model Hospital

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহানের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সভাপতির বক্তব্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, আজকের দিনটি তোমাদের জন্য খুবই আনন্দের। আজকে তোমাদের স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ দিবো। আমি সব সময় তোমাদের স্কুল ড্রেস দিয়ে আসছি। এ সরকার শিক্ষার উন্নয়নে কাজ করছে।

তিনি বলেন, প্রতিবছর আমি বিনামূল্যে ছাত্রীদের স্কুল ড্রেস দিচ্ছি। চাঁদপুর জেলা শিক্ষা অফিসার এর নেতৃত্বে জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলো মনিটরিং হচ্ছে। শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে। তোমরা ড্রেস গুলো যত্ন করে রাখবা। একটা ড্রেস ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। স্কুল ড্রেস থাকলে শিক্ষার্থীদের আইডেন্টিফাই করা যায়। আমাদের গ্রামের মধ্যে আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব অনেকগুলো প্রতিষ্ঠান করেছেন। এ সরকারের আমলে স্বাধীনতার পর শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকার তোমাদের বিনামূল্যে পাঠ্যবই দিচ্ছে। তোমাদের উপবৃত্তি দিচ্ছে। সরকার শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে। পাঠ্যবইগুলো নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছ দিচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সমাজকল্যানমন্ত্রীসহ সকলকে ধন্যবাদ জানাই। একজন শিক্ষার্থীও যাতে অর্থের কারনে ঝরে না পড়ে, তা রোধ করতে হবে। ফলাফল ভালো করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ ও বিদ্যালয় ম্যানেজিং কমিটি’র সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় বক্তব্য রাখেন ও অংশ নেন , জিলানী চিশতী কলেজের ইংরেজী প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো: গিয়াস উদ্দিন, সহকারি শিক্ষক নাসির উদ্দিন মোল্লা, সহকারি শিক্ষক সুমন চন্দ্র সরকার, সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, কম্পিউটার অপারেটর মো: মোস্তফা কামাল, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার সহ শিক্ষকবৃন্দ।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়র সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।