বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আগামী বৃহস্পতিবার শাহরাস্তি বোগদাদী রহঃ এর ৬৮ তম ওরশ মোবারক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪৭ পিএম
আগামী বৃহস্পতিবার শাহরাস্তি বোগদাদী রহঃ এর ৬৮ তম ওরশ মোবারক
আগামী ০৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি, ২৫ শে মাঘ ১৪৩০ বাংলা, বৃহস্পতিবার হযরত শাহরাস্তি বোগদাদী রহঃ এর ৬৮ তম ওরশ মোবারক অনুষ্ঠিত হবে।
ওইদিন শাহরাস্তি পৌরসভার ৬ নং ওয়ার্ডের  শ্রীপুর মহল্লায় এ উপলক্ষে মাজার প্রাঙ্গণে এক দোয়ার মাহফিল শেষে আখেরী মোনাজাতের পর তাবারুক বিতরণ করা হবে।
আসন্ন ওই মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
এছাড়া দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত থাকবেন, হযরত মাওলানা আরিফুর রহমান তাহেরী, সিনিয়র ভাইস-চেয়ারম্যান, আল মাদানী ইসলামীক কালচারাল ফোরাম, চট্টগ্রাম।
প্রধান আলোচক থাকবেন, মোতাহের হোসেন নক্সবন্ধি খতিব, হযরত শাহরাস্তি (রহ:) জামে মসজিদ, শ্রীপুর।
বিশেষ বক্তা:হযরত মাওলানা মমতাজুল আরিফিন হেলালী, হযরত মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন ক্বাদেরী।
উক্ত ওরস মোবারকে সভাপতিত্ব করবেন- সৈয়দ জিলান মিয়া, সভাপতি, শাহরাসস্তি মাজার ওরশ পরিচালনা কমিটি।
মাহফিল পরিচালনা করবেন, শাহরাস্তি মাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক  শাহ্ মোহাম্মদ এনামুল হক কমল।
সংশ্লিষ্ট কতৃপক্ষ মাহফিলে দলে দলে যোগদান করে দো’জাহানের অশেষ নেকী হাসিল করার জন্য  আশেকান  ভক্তের প্রতি অনুরোধ জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital