শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন অ্যাডভোকেট জেসমিন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১৬ পিএম
আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন অ্যাডভোকেট জেসমিন

অ্যাডভোকেট জেসমিন সুলতানা মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা। সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সহ সভাপতি। এবার তিনি সংরক্ষিত মহিলা আসনে (চাঁদপুর-লক্ষ্মীপুর) প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিগত আন্দোলনগুলোতে বিএনপি-জামায়াতের অত্যাচার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিনিয়ত আইনজীবীদের সংগঠিত করে প্রতিরোধ-প্রতিবাদ চালিয়ে গেছি। ওয়ান ইলেভেনের সময় এডভোকেট ইউসুফ হেসেন হুমায়ুনের সঙ্গে বিভিন্ন মামলায় অংশ গ্রহণ করেছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যাকে উপযুক্ত মনে করবেন, তাকেই মনোনয়ন দিবেন। জননেত্রী শেখ হাসিনা আমাকে সংরক্ষিত মহিলা আসনে মনোনীত করলে আমি আইন প্রণয়ন, আইনের প্রয়োগ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে যাবো। সব সময় আদালতে নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্য আইনসহায়তা প্রদান করছি, আগামীতেও করবো।

তিনি আরো বলেন, আমাকে মনোনয়ন দিলে অত্যন্ত সততার সাথে উন্নয়নের স্বপ্ন সারথী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী হিসাবে ২০৪১ মিশন ও ভিশন বাস্তবায়নে কথা নয় কাজ দিয়ে প্রমাণ করবো।

Model Hospital

অ্যাডভোকেট জেসমিন সুলতানা ১৯৯৪ সনে কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ১৯৯৮ সনে যুগ্ম সম্পাদক হন। ২০০০ সালে ঢাকায় চলে আসেন। আওয়ামী আইনজীবী পরিষদের সুপ্রীম কোর্ট শাখার সহ সভাপতি নির্বাচিত হন। ২০১৭ সন থেকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য। ২০২৩ সনে মহিলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে এবং দ্বাদশ জাতীয় সংসদ সরাসরি নির্বাচনেও তিনি মনোনয়ন চেয়েছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital