বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আল-ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসার বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:০৩ পিএম
আল-ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসার বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

কচুয়া পৌরসভার আল-ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসার ২০২৪ সালের ৩৭জন এসএসসি দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মাদ্রাসার মাঠ প্রাঙ্গাণে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেনামূলক বক্তব্য রাখেন- প্রধান অতিথি চেয়ারম্যান ইসলামী ট্রাষ্ট কচুয়া শাখার ও সভাপতি আল-ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসার মাওলানা মোঃ আঃ কাইয়ুম আব্বাসী।

মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সিনিয়র মৌলভী মাওলানা মোশারেফ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার সহ-সুপার মাওলানা আঃ রহমান সাহেব, সিনিয়ল মৌলভী মাওলানা মোজাহের হোসেন, ইসলামী ট্রাষ্ট কচুয়া শাখার সদস্য ও প্রশাসানিক কর্মকর্তা মো: মফিজুর রহমান, পরীক্ষার্থী মোহিবুল্লা তাহমিদ, আব্দুল্লাহ আল ফাহাদ ও রাকেয়া বিনতে হোসাইন প্রমূখ।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের শিক্ষক কবির আহম্মেদ, শিক্ষক লেয়াকত আলী সরকার, মোঃ আরিফ, ইউনুছসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আলোচনা শেষে এসএসসি দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান।

আলোচনা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।