বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

গন্ধর্ব্যপুর উত্তর

হাজীগঞ্জে ইউনিয়ন পরিষদ শিক্ষা বৃত্তি কেন্দ্র পরিদর্শনে ইউএনও তাপস শীল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৫৫ পিএম
হাজীগঞ্জে ইউনিয়ন পরিষদ শিক্ষা বৃত্তি কেন্দ্র পরিদর্শনে ইউএনও তাপস শীল
চাঁদপুরের হাজীগঞ্জে ইউনিয়ন পরিষদ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের আয়োজনে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে আহমদপুর বাজার নিউ মৈত্রী স্কুলে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষার আয়োজন করেন ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নুরুর রহমান বেলালসহ ইউনিয়ন পরিষদ।
এই মেধাবৃত্তি পরীক্ষায় গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের ১২ টি প্রাথমিক বিদ্যালয়, তিনটি হাই স্কুল ও দুইটি মাদ্রাসার ১৫৩ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে পঞ্চম শ্রেণীর ১০১ জন, অষ্টম শ্রেণীর ৫২ জন পরীক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুর  রহমান বেলাল, হাজিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হোসেন ও খোরশেদ আলম, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন চৌধুরী, ইউপি সদস্য হানিফ সরদার।
এই মেধাবৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল, ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব তাপস চন্দ্র ভৌমিক, হল সুপারের দায়িত্ব ছিলেন কাঁকৈরতলা মাদ্রাসার ইংরেজি  বিভাগের বিভাগের শিক্ষক আবু ইউসুফ, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদেক, সহকারী হল সুপার ছিলেন কাজী হাফেজ আহমেদ কাঞ্চন, অফিস সচিব ছিলেন গৌতম চন্দ্র দেবনাথ।
এছাড়াও পালিশারা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রতন চন্দ্র রায়, মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, মালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সরোয়ার হোসেন সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শান্তিপূর্ণ পরিবেশে এই শিক্ষাবৃত্তি পরীক্ষার অনুষ্ঠিত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
৯ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুল রহমান বেলাল  পরীক্ষায় আন্তরিকভাবে সহযোগিতা করায়  সকলকে  ধন্যবাদ জানান।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।