শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ার গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় ও গুণীজন সংবর্ধনা

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৪১ পিএম
কচুয়ার গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় ও গুণীজন সংবর্ধনা

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের এতিহ্যবাহী ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার- আলিম পাঠদান অনুমতি পাওয়ায় শুকরানা মিলাদ ও গুণীজন সংবর্ধনা, ২০২৪ সালের দাখিল ও আলিম ৩৬জন পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে দোয়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইশতিয়াক আহমাদের সভাপতিত্বে ও উপ-অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম শাহ্ মিয়াজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক যুগ্ন সচিব মোঃ শাহাদাত হোসেন মজুমদার।

এসময় তিনি বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র।

এখান থেকে তোমরা দাখিল ও আলিম পরীক্ষা সম্পন্ন করে বিভিন্ন সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা সার্থক হবে। শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয় বরং জ্ঞান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফতলা অর্জন করে এবং আলোকিত মানুষ হয়ে এই প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য ধরে রাখবে।

Model Hospital

তিনি আরো বলেন, আমি সভাপতি দায়িত্বপালন পর ইতিমধ্যে অনেক উন্নয়ন হয়েছে, ভবিষ্যতে মাদ্রাসায় সার্বিক উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। তোমরাই ভালো ফলাফলের মাধ্যমেই এই মাদ্রাসার মুখ উজ্জ্বল করবে, এই প্রতিষ্ঠানের শিক্ষার আলো ছড়িয়ে দিবে তোমরাই , সকলের জন্য দোয়া ও শুভ কামনা রইলো।

প্রধান অতিথিকে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহাদাত হোসেন মজুমদারকে গুণীজন সংবর্ধনা তুলে দিচ্ছেন অত্র মাদ্রাসার শিক্ষক ও অতিথিবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ¦ আঃ ওয়াদুদ মজুমদার, দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্, দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল ছোবহান, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার, উপজেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মো. রাশেদ হোসাইন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অত্র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা হাসমত উল্লাহ, দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোহাম্মদ বাহালুল, নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হায়দার, ডুমুরিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হানিফ মিয়াজীসহ আরো অনেকে।

আলোচনা শেষে এসএসসি দাখিল ও আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয় এবং ১১জন গুণীজনকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইশতিয়াক আহমাদ।

এসময় মাদ্রাসার শিক্ষক , শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital