বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মিথ্যা মামলায় অসহায় মনিরের মুক্তির দাবিতে গ্রামবাসীর মানব-বন্ধন

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৪৫ পিএম
শাহরাস্তিতে মিথ্যা মামলায় অসহায় মনিরের মুক্তির দাবিতে গ্রামবাসীর মানব-বন্ধন
চাঁদপুরের শাহরাস্তিতে প্রতিপক্ষের মিথ্যা মামলায় অসহায় মনির হোসেন জেল হাজতে। তার মুক্তির দাবিতে গ্রামবাসীর আয়োজনে মানব-বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচোঁ গ্রামের মাইজের বাড়ির সামনে এই মানব-বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, নিরীহ মনির হোসেনের পুত্র মোঃ সজিব হোসাইন তার পিতার মুক্তির দাবিতে গ্রামবাসীকে নিয়ে এই মানব-বন্ধনের আয়োজন করেন।
খোরশেদ আলম ও সেলিম হোসেন মজুমদারের মধ্যে দীর্ঘদিন যাবত জায়গা সংক্রান্ত বিরোধ চলছে। উক্ত বিরোধকে কেন্দ্র করে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। গত ৩ ফেব্রুয়ারি শনিবার বিকেলে তুচ্ছ ঘটনায় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির মত ঘটনা ঘটে। উত্ত ঘটনায় সেলিম মজুমদারের স্ত্রী ফরিদা ইয়াসমিন মনি ৪ জনকে বিবাদী করে করে আদালতে একটি মামলা দায়ের করেন। গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উক্ত মামলায় জামিন নিতে গেলে বিজ্ঞ বিচারক মনির হোসেনকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
মনির হোসেনের মুক্তির দাবি ও মিথ্যা মামলা পরিহারে তার পরিবার, পরিজন ও গ্রামবাসী মানব-বন্ধন করেন। উক্ত মানব-বন্ধনে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital