বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া গোহট উত্তরে নৌকার চেয়ারম্যান প্রার্থীর নিার্বচনী প্রতিনিধি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ২:৩০ পিএম
কচুয়া গোহট উত্তরে নৌকার চেয়ারম্যান প্রার্থীর নিার্বচনী প্রতিনিধি সভা

বক্তব্য রাখছেন নৌকার প্রার্থী কবির হোসেন।

মো. রাছেল, কচুয়া : কচুয়ায় গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে নিার্বচনী প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে উপজেলার গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এড. জহিরুল ইসলাম ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরী।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার, আব্দুল বাতেন সরকার ও জিয়াউর রহমান হাতেম, নির্বাহী সদস্য আহসান হাবিব প্রাঞ্জাল, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন ও সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, উক্ত ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান প্রধানীয়া, যুগ্ম সম্পাদক আলমগীর মিয়াজী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিবুল্ল, ৩নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরীফুল্লা পাটোয়ারী, উপজেলা, ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শুভজিৎ দাস, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু বকর মেহেদী ও স্বেচ্চাসেবক লীগের যুগ্ম-সম্পাদক মোহন প্রমুখ।

প্রতিনিধি সভায় সকলে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে এক জোটে কাজ করার জন্য দৃঢ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।