বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আন্-নূর ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:২২ পিএম
আন্-নূর ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

আন্-নূর ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের প্রফেসর পাড়া আন্-নূর ইসলামিয়া মাদ্রাসা মাঠে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আন্-নূর ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলামের সভাপতিত্বে সহকারী শিক্ষক মোহাম্মদ সালাহউদ্দিন আহমেদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্-নূর ইসলামিয়া মাদ্রাসা ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সাবেক কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরু মিজি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আন্-নূর ইসলামিয়া মাদ্রাসা ম্যানেজিং কমিটির সেক্রেটারী আবুল কালাম আজাদ নান্নু মিয়া, চাঁদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল কুদ্দুস সামী, মাদ্রাসা কমিটির সদস্য মোশারফ হোসেন তালুকদার, আলাউদ্দিন চৌধুরী।

Model Hospital

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। এতে শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি মনোযোগী হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও সচেতন হতে হবে।

আন্-নূর ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩২ টি ইভেন্টে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বালক-বালিকা ১শ ৭০ জন ও হিফজ, নূরানী এবং নাজারা বিভাগের ৩০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩২ টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, মাদ্রাসার ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।