শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের গণসংযোগ

রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:২৬ পিএম
রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : সুমন

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন চাঁদপুর সদর উপজেলা ইব্রাহিমপুর ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেন।

১৮ ফেব্রুয়ারি রোববার বিকেলে তিনি চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ঈঁদগা বাজার, আলুর বাজার ও টেকেরবাজার পথসভায় বক্তব্য রাখেন এবং ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুবলীগ ঐক্যের সঙ্গে কাজ করে যাচ্ছে। যুবলীগের নেতাকর্মীরা বিএনপি-জামায়াতের সকল নৈরাজ্য প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা সাধারণ জনগণকে সাথে নিয়েই এগিয়ে চলছে।

হুমায়ুন কবির সুমন বলেন, আমরা আমাদের জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ব।’ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট জনশক্তি, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সোসাইটি নিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে আরও এগিয়ে যাবে স্মার্ট সরকার।

Model Hospital

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সাফল্যে ভর করেই দূরদর্শী, প্রজ্ঞাবান ও বিচক্ষণ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০২২ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দেন। আমরা সবাই জানি যে, বাংলাদেশের ইতিহাসে ডিজিটাল বাংলাদেশ ছিল সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘোষণা। ঠিক একইভাবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণাও ইতিমধ্যে মানুষের মনে শুধু আলোড়ন সৃষ্টিই করেনি, নব আশার সঞ্চার করেছে।

তিনি বলেন,আজ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা নিজেদের মেধা, যোগ্যতা, দক্ষতা দিয়ে আমাদের নেত্রীর এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করবে, এটাই আমার বিশ্বাস।

এ সময় ইব্রাহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান গাজী, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, সদস্য মোস্তফা মোল্লা, জাহাঙ্গীর কবির কিশোর, আবুল হাসনাত নয়ন গাজী, ইঞ্জি ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী, পৌর যুবলীগের সদস্য নিতাই চন্দ্র দাশ, আল আমিন বকাউল, জেলা ছাত্রলীগের উপ প্রশিক্ষণ সম্পাদক সাফায়েত খান শুভ, ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম দেওয়ার, ছিদ্দিকুর রহমান ছিডু, ইব্রাহিমপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রফিক শেখ, সাধারণ সম্পাদক সুফিয়ান বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ হাসান, ৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি হযরত আলী গাজী, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হোসাইন গাজী, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ইসমাইল হোসেন, তরপুরচন্ডী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকির হোসেন রনি, যুগ্ন আহবায়ক তাজুল ইসলাম শান্ত, পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জি এম রাকিব, উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital