শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৫৩ পিএম
শাহমাহমুদপুরে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে তথ্য আপা প্রকল্পের (২য় পর্যায়ে) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থার অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় ইউনিয়নের ৯নং ওয়ার্ড দাসেরগাঁও বেপারী বাড়িতে নারীর ক্ষমতায়ন, তথ্য আপার কার্যক্রম, বাল্যবিবাহ ও জন্মনিবন্ধনের গুরুত্ব নিয়ে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফাতেমা আক্তারের পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী সার্জন ডা. মালিহা আবছার, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য কবির হোসেন রনি, উপজেলা সহকারী তথ্যসেবা কর্মকর্তা রাজিয়া আক্তার শান্তি, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিক খান, বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক প্রমূখ।
এসময় বক্তারা বলেন, তথ্য হল সকল সেবা পথ দেখানোর আলো এ আলো ছাড়া যেমন চলা যায়না, তেমনি কোন সমস্যার সমাধানও করা যায়না। তাই তথ্য সবার আগে প্রয়োজন। তারা আরো বলেন, তথ্যসেবা গ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ণ সম্ভব।
তথ্যকেন্দ্রে নারীদের বিনা মূল্যে প্রেশার, ডায়াবেটিস পরিমাপ করা হয়। শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার নিয়ে নারীদের সেবা দেয়া হচ্ছে। এক কোটি গ্রামীণ নারীদের সেবা দেওয়ার লক্ষ্যে তথ্য আপারা এগিয়ে চলছে শহর থেকে গ্রামে।
উঠান বৈঠকে নারীদের বাল্যবিবাহ, নারী নির্যাতন, ফতোয়া, ইভটিজিং, মাদক, শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার, কৃষি বিষয়ে নারীদের সচেতন করা হয়।
এছাড়াও বাল্যবিয়ে, মাদক, নারী নির্যাতনের উপর আলোচনা করেন বক্তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital