বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ সুবিদপুরে চশমা প্রতিককে বিজয়ের লক্ষে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ৪:৪৫ পিএম
ফরিদগঞ্জ সুবিদপুরে চশমা প্রতিককে বিজয়ের লক্ষে আলোচনা সভা

এস এম ইকবাল : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এস. এম জসিম উদ্দিন আনচারী মিন্টুর চশমা মার্কার বিজয়ের লক্ষে নির্বাচনী কেন্দ্র কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ ডিসেম্বর সোমবার বিকেলে ইউনিয়নের তাম্রশাসন মাদ্রাসা মাঠে উক্ত মতবিনিময় সভায় সমাজ সেবক সহিদ মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চশমা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী এস. এম জসিম উদ্দিন আনচারী মিন্টু, ইউনিয়ন আ’লীগের সভাপতি বাচ্চু মিয়া মজুমদার, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবুল চৌধুরী।

এ সময় চেয়ারম্যান প্রার্থী এস. এম জসিম উদ্দিন আনচারী মিন্টু বলেন, আপনারা অবগত আছেন ইতিপূর্বে আমার ব্যক্তিগত তহবিল ও আমার মাধ্যমে ইউনিয়নে রাস্তা ঘাটসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আধুনিক ও মডেল ইউনিয়ন উপহার দিতে আগামী ৫ তারিখ চশমা প্রতিকে আপনাদের মূল্যবান ভোট চাই।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আমির হোসেন খোকা, সমাজ সেবক আনু মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাছান ছাড়াও বিভিন্ন শ্রেনী-পেশার ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital