বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যথাযোগ্য মর্যাদায়

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৩২ এম
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করেছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন।

২১ফেব্রুয়ারি (বুধবার) সকালে উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজার থেকে প্রভাতফেরি নিয়ে খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের সদস্যরা। পরে সকাল ৯ টায় খাজুরিয়া বাজারস্ত সংগঠনের কার্যালয়ে আলোচনাসভা ও শহিদ আত্নার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ মোশারফের সভাপতিত্বে এবং সদস্য মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শওকত আলী বিএসএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী হাচান গাজী, খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সলেমান পাটোয়ারী।

Model Hospital

এইসময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাজুল ইসলাম, মেহেদী হাচান, কামরুল মোল্লা, নাঈম চৌধুরী, সজিব হৃদয়, মাছুম ভূইয়া, সাব্বির তপদার, ইকবাল গাজী, নাঈমুল হাচান, নাঈম চৌধুরী, মনির হোসেন, মাহবুব ভূইয়া প্রমুখ।

আলোচনাসভা শেষে ভাষা শহিদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।