মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বিষ্ণুপুরে নূরুল ইসলাম নাজিম দেওয়ানের গণসংযোগ

সজীব খান প্রকাশিত: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০২ পিএম
বিষ্ণুপুরে নূরুল ইসলাম নাজিম দেওয়ানের গণসংযোগ
আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে পরিষদের বর্তমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ান নির্বাচন উপলক্ষে গণসংযোগ করে যাচ্ছেন। সোমবার বিকালে তিনি বিষ্ণপুর  ইউনিয়নে   নির্বাচন করার জন্য মাঠে প্রচারণায় করেন, এ সময় তিনি সসফরমালী বাজার, খেরুদিয়া, বাংলা বাজার,  কাজীর বাজারসহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে নাজিম দেওয়ান বলেন, আপনাদের দাবির পেক্ষিতেই আমি আবার প্রার্থী হচ্ছি, এ জন্য আপনাদের সমর্থন ও দোয়া নিয়েই মাঠে নামতে চাই। তাই আমি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়  করেছি।
আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব পালন করেছি, এবং বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি, এ দায়িত্ব পালন  কালে হয়তো আপনাদের সকল চাহিদা আমি পূরণ করতে পারিনি, কিন্তু আপনাদের সাথে আমি খারাপ ব্যবহার করিনি, আমার দাদা চেয়ারম্যানি করেছে, আমার বাবা চেয়ারম্যানি করেছে, আমিও করেছি, জনগণের সেবা করাই আমাদের দায়িত্ব, আমি ৫০ বছরে নৌকা করে একবারে নৌকা প্রতীক পেয়েছি, এ বছর যখন নেত্রীবৃন্দ ঘোষনা করেছে দলীয় প্রতীক থাকবে না, দলীয় প্রার্থী থাকবে না, তারপরও  দল যদি প্রার্থী ঘোষনা করে তাহলে আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দেবে।
 বিগত দিনে আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন প্রতিটি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেছি। ছোট ছোট রাস্তা, গাইড ওয়াল, নলকূপ স্থাপন, মসিজদ, মন্দিরসহ সর্বক্ষেত্রেই আমি উন্নয়ন করার চেষ্টা করেছি। যখন যে কেউ আমার উপজেলায় আবেদন করেছে, আমি সর্বোচ্চ চেষ্টা করে দ্রুত সময়েই তা করে দেওয়ার চেষ্টা করেছি, করে দিয়েছি। কেউই আমার থেকে নিরাশ হয়নি।
তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। রাজনীতি আমার রক্তের সাথে মিশে আছে। সেই ছাত্র
রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। বিভিন্ন সময়ে দলের আন্দোলন সংগ্রামে রাজপথে থেকেছি।   আপনাদের সেবা করার জন্যই আমি উপজেলা পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছি।
গণসংযোগে  বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,  সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শহিদ খান, প্রভাষক শেখ নজরুল ইসলাম, শাহ মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান  হাওলাদার সাজু, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগ নেতা সেলিম খান, ইমাম খান, মান্নান মোল্লা, আবুল হোসেন ভুইয়া, মিন্টু গাজী, সেলিম লসকর, আবদুল খালেক, মিজান মজুমদার, সেলিম মজুমদার,ইব্রাহীম প্রধানীয়া, দেলু হাওলাদারসহ বিষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।