শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সূচীপাড়া উত্তর ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যান মোস্তফা কামালকে ফুলেল শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ১:১৪ পিএম
সূচীপাড়া উত্তর ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যান মোস্তফা কামালকে ফুলেল শুভেচ্ছা
স্বপন কর্মকার মিঠুন : চতুর্থ দফা ইউনিয়ন নির্বাচনে বিপুল ভোটে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীক চেয়ারম্যান প্রার্থী মোঃ মোস্তফা কামাল মজুমদার বিজয় হওয়ায় ইউপি আওয়ামী মহিলা লীগের নেতৃবৃন্দ ও কর্মীরা তার শোরসাকে অবস্থিত অফিস কক্ষে লাল গোলাপের শুভেচ্ছা জানান।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে নব- নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ( ভারপ্রাপ্ত) মোঃ মোস্তফা কামাল মজুমদার বলেন, আপনারা নৌকার বিজয়ের জন্য কষ্ট করেছেন। এই বিজয় আমার নয়, এই বিজয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্যা কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও হাজিগঞ্জ- শাহরাস্তির গণমানুষের অভিভাবক মাননীয় সংসদ সদস্য মেজর ( অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের। আপনারা নৌকাকে যে ভাবে বিজয় করতে বাড়ি বাড়ি গিয়েছেন ঠিক তেমনি ইউনিয়নের গরিব দুঃখীদের সমস্যার কথা আমাকে জানাবে। আপনাদের মাধ্যমে তা সমাধা করার চেষ্টা করবো।
এই সময় উপস্থিত ছিলেন, ইউপি আওয়ামীলীগ নেতা মুঞ্ছুর আহম্মদ, উপজেলা সেচ্চা সেবকলীগের সভাপতি রেদোয়ান হোসেন সেন্টু, ইউপি সাবেক সদস্য মোঃ কবির হোসেন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital