বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের ৭ ই মার্চ পালন 

অগ্নিগর্ভ ও প্রাঞ্জল ৭ই মার্চের ভাষনটি নতুন প্রজন্মের দিকপাল : ইউএনও ইয়াসির আরাফাত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৮:২৩ পিএম
অগ্নিগর্ভ ও প্রাঞ্জল ৭ই মার্চের ভাষনটি নতুন প্রজন্মের দিকপাল : ইউএনও ইয়াসির আরাফাত
শাহরাস্তিতে ঐতিহাসিক ৭ ই মার্চ  উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী বীর সেনানিদের সম্মানে শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে কমপ্লেক্স চত্বরে স্থাপিত ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একই সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর অব: রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, শাহরাস্তি পৌরসভার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”  এ শ্লোগানকে সামনে রেখে  আলোচনা  সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত।
তিনি বক্তব্য বলেন,বঙ্গবন্ধু তার অগ্নিগর্ভ ও প্রাঞ্জল ভাষণে দীর্ঘদিনের লালিত স্বাধীনতা অর্জনের যে প্রয়াস তা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য জনগণের প্রতি  ১৯৭১ সালের ৭ই মার্চ ভাষণ রেখেছিলেন। সেটি ২০১৭ সালের ৩০অক্টোবর ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।
ওই সময় বঙ্গবন্ধু ঘোষণাপত্র শোনার জন্য দেশি-বিদেশি পর্যবেক্ষক সাংবাদিক ঢাকাইন্টারকন্টিনেন্টাল হোটেলে অবস্থান করেছিল। কি ঘোষণা  দেওয়া হবে সে ভাষণে। কিন্তু সামরিক সাজে সজ্জিত পাকিস্তানি বাহিনীদের বিরুদ্ধে কোন ঘোষণা দেওয়া ছিল দুঃসাহসের বহিঃপ্রকাশ। বঙ্গবন্ধু সেদিন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার আহ্বান সংবলিত হৃদয় উজাড় করে অগ্নিগর্ভ ও প্রাঞ্জল এ ভাষণটি দিয়েছেন।
আজ নতুন প্রজন্মের প্রতি সে আদর্শ হৃদয়ে লালন করে আগামী দিন গুলোর পথ চলার আহ্বান জানান তিনি।
ওইদিন ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রশাসনের তরফ থেকে বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার, আবৃত্তি, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, চলচিত্র প্রদর্শনী,  আলোকচিত্র প্রদর্শনী, ডকুমেন্টরী প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি মো: আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাসির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি শাহজাহান পাটোয়ারী, মুক্তিযোদ্ধা মহাসিন পাটোয়ারী, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মোবারক হোসেন, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল শামীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ  আয়েশা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শামসুল আমিন, সমবায় কর্মকর্তা মোঃ মোতালেব খান, মৎস কর্মকর্তা তৌসিব উদ্দিন,মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, কোরআন তেলাওয়াত করেন  মুজিবুর রহমান, দিবসের তাৎপর্য আলোকে বক্তব্য দেন নিজমেহের  মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পুষ্পিতা পাল।
এছাড়া জনপ্রতিনিধিদের মধ্যে টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, মেহের দক্ষিন ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, রায়শ্রী দক্ষিণ ইউপির চেয়ারম্যান ডাক্তার মোঃ আব্দুর রাজ্জাক, রায়শ্রী উত্তর ইউপির চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মশুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ,শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, প্রমুখ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital