বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ভাঙনের আশঙ্কায় বসতবাড়ি

এস এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ১১:৩৩ পিএম
ফরিদগঞ্জে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ভাঙনের আশঙ্কায় বসতবাড়ি
ফরিদগঞ্জে সরকারের নির্দেশ অমান্য করেই অবৈধ ড্রেজার মেশিন দিয়ে তুলছেন বালু। এতে আশেপাশের বাড়িঘর ভাঙনের আশঙ্কা রয়েছে। অবৈধভাবে বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন পরিচালনাকারী একটি প্রভাবশালী মহলের ইন্ধনে বালু উত্তোলন করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
ফরিদগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের কাছিয়াড়া গ্রামের খলিফা বাড়ির দক্ষিণ পাশের পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজার মেশিন বন্ধের আশ্বাস নিয়ে উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ কামনা করছে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়বাসিন্দাদের পক্ষে মো. মিজানুর রহমান বাবুল বলেন, ড্রেজার সব স্থানেই নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু আমাদের বসতবাড়ির পুকুরেই অবৈধভাবে ড্রেজার চলছে। এতে করে পুকুরের পাড়ের বসতবাড়ী, ফলজ ও বনজ বাগান ভাঙনের আশঙ্কা রয়েছে। ড্রেজার মেশিন বন্ধ করতে আমি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ও পুলিশ প্রশাসনকে জানিয়েছি।
নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন, যারা ড্রেজারটি চালাচ্ছে তারা প্রভাবশালী, তাই তারা সরকারের আইন আদালত ও নিয়ম নীতির তোয়াক্কা করছে না।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. সামসুজ্জামান বলেন, উর্ধ্বতন প্রশাসনের নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়ে পুকুরে চলামান ওই ড্রেজার মেশিনটি বন্ধ করে এসেছি।
উভয়পক্ষের কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেছি, কাগজপত্র দেখে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital